জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে দৃষ্টি সংস্থার আয়োজনে ও রিলায়েন্স ইন্সুরেন্সের সহযোগিতায় শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে আইজি এর চেক বিতরণ করা হয়। গতকাল (৩ মার্চ) রোববার দুপুরে সদর উপজেলায় শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈম হাসান খান।
অনুষ্ঠানে দৃষ্টি সংস্থার নির্বাহী পরিচালক আশিক ইকবালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেন্স ইন্টারন্যাশনাল সংগঠনের প্রোগ্রাম কোর্ডিনেটর এলিজাভেদ লিজ, সিডিডি ডেভোলপমেন্ট ম্যানেজার সাজ্জাদ কবীর, আলীফ শীষ ইসলাম, সানজানা জাহান, দৃষ্টি সংস্থার ডিএফই আমজাদ হোসেন । পরে সেলাই কাজে পারদর্শী ৩ জন শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধীদের আয়বর্ধক কর্মসূচীর আওতায় আর্থিক চেক বিতরণ করা হয়।
















