সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রংপুরে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে ভ্রাম্যমান আদালত কতৃক স্থানীয় একটি হেটেলে একলক্ষ টাকা জরিমান করার প্রতিবাদে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শনিবার রাতে নগরীর কাচারী বাজারস্থ কার্যালয়ে প্রতিবাদ সভায় বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদ আকতার সোহেল, সহ সভাপতি আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম হক ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, আজিজুল ইসলাম আজিজ, শ্রম বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম, সহ বিভিন্ন হোটেল মালিকগণ।

সভায় বক্তারা বলেন, রমজান মাসে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি সহনীয় পর্যায় রাখতে সরকার ও প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি। এছাড়া ভ্রাম্যমান আদালত কতৃক অভিযান পরিচালনাকালে হোটেলগুলোতে অতিরিক্ত জরিমানা না করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি । সভায় বক্তারা আরও বলেন, সকল হোটেল মালিকগণদের প্রতি জানানো হচ্ছে যে, রমাজন মাসে ইফতারের দোকান গুলোতে খাবারে কোন ধরনের রং ব্যাবহার করা যাবে না। যদি কোন দোকানদার খাবারে রং ব্যাবহার করে এবং ভ্রাম্যমান আদালতের হাতে ধরা পরে গ্রেফতার ও জরিমানার শিকার হয়। সে বিষয়ে সমিতির কতৃপক্ষ কোন দায়ভার গ্রহন করবে না।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM