সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে সুরচর্চা কেন্দ্রের বিশেষ আলোচনা সভা

রংপুরে সুরচর্চা কেন্দ্রের বিশেষ আলোচনা সভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

“মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি ¯œানে শুচি হোক ধরা”- এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বাংলা নববর্ষ উপলক্ষে সুরচর্চা কেন্দ্র, রংপুরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান “আনন্দধারা বহিছে ভুবনে”। গতকাল বিকেলে সুরচর্চা কেন্দ্র রংপুর কার্যালয়ে সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংক লিমিটেড রংপুর শাখার ব্যবস্থাপক, রবীন্দ্র নাথ রায়। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রাজারহাট, কুড়িগ্রাম জয়ন্তী রাণী।

সুরচর্চা কেন্দ্র কে ধন্যবাদ দিয়ে অতিথি গণ বলেন যে সুষ্ঠু ধারার বাঙালি সংস্কৃতি বিকাশের পাশাপাশি শিশু শিল্পীদের উৎসাহ প্রদান ও নবীন এবং প্রবীণদের মধ্যে মেল বন্ধন তৈরী এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর কন্ঠশিল্পী এবং সুরচর্চা কেন্দ্র রংপুরের পরিচালক জীবন কুমার পোদ্দার এর সঞ্চালনা ও পরিচালনায় ফেইস বুক লাইভ ভিত্তিক আলোচনা ও সংগীতানুষ্ঠান “সুরের ভেলা ৮৩তম পর্বের এ অনুষ্ঠানে রবীন্দ্র, নজরুল, ছড়াগান সহ লালন, হাসন, রাধারমণ, ভাওয়াইয়া নানা অঙ্গের লোকসংগীত পরিবেশন করেন সংগঠনের শিল্পী সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন, সুপর্না সরকার জয়া, অর্পা রায়, অংকিতা রায়, আরওয়া ফায়রুজ তাফিম,

সুপর্ণ লাহিড়ী, অর্ঘ্য রায়, দিপাঞ্জলী দেবনাথ পূজা, শ্রীপূর্ণা সাহা উজ্জয়িনী ও নাফিজা নায়া। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুস্মিতা বনিক, সুশান্ত সরকার, ফারহানা লিমা, পরিমল চন্দ্র দেবনাথ, মানস চন্দ্র রায়, সুইটি সাহা, অপর্না লাহিড়ী, জয়া রায় প্রমুখ। যন্ত্রসংগীতে ছিলেন বাংলাদেশ বেতারের যন্ত্রসংগীত শিল্পী (তবলা) সুকান্ত রায় দুলাল দেতরায় মো: সোলায়মান প্রমুখ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM