জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ কম্পিউটার সমিতি রংপুর শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার রংপুর চিকলি ওয়াটার পার্কে কনভেনশন হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির রংপুর শাখার সভাপতি মোকসেদুল ইসলাম মাকসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সমিতি রংপুর শাখার সহ-সভাপতি রাকিব উল ইসলাম,
সেক্রেটারি ফেরদৌস নূর বাপ্পি, যুগ্ম সম্পাদক কাজী মোহাম্মদ রাফি, ট্রজারার নূরে আলম সিদ্দিকী রাশেদ আলমগীর সহ অন্যান্য সদস্যবৃন্দ। সভায় নতুন সদস্যদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা দোয়া করা করা হয়।














