জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুর আইনজীবী সমিতির আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর কাচারী বাজার আইনজীবী ভবনে আলোচনা সভায় রংপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মালেক (পিপি) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হক প্রামানিক,
এ্যাড. দিলশাদ ইসলাম মুকুল, এ্যাড. রফিকুল ইসলাম মুকুল, এ্যাড. জিতেন্দ্র নাথ রায়, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মকিয়ার রহমান, এ্যাড. ফিরোজ কবীর চৌধুরী গুঞ্জন, এ্যাড. বিভুতি ভুষন সুমন, এ্যাড. মাহামুদুল ইসলাম রানা, এ্যাড. জাহাঙ্গীর হোসেন তুহিন (নারী শিশু পিপি)। আলোচনা শেষে দোয়া মাহফিল ও মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
















