সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর জেলা আওয়ামীলীগের জেলা হত্যা দিবস পালিত

রংপুর জেলা আওয়ামীলীগের জেলা হত্যা দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে জাতীয় ৪ নেতার স্মরণে জেলহত্যা দিবস পালন করেছে রংপুর জেলা আওয়ামী লীগ। শুক্রবার (৩ নভেম্বর) সকালে নগরীর বেতপট্টিস্থ রংপুর জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান করেন নেতৃবৃন্দরা। এ উপলক্ষে বাদ মাগরিব আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক মোঃ ছায়াদত হোসেন (বকুল), যুগ্ম আহ্বায়ক মোঃ মাজেদ আলী (বাবলু), জয়নাল আবেদীন ও এ্যাড. আনোয়ারুল ইসলাম, সদস্য জিন্নাত হোসেন লাভলু, রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষিন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, রংপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ এ্যাড. জাকিয়া সুলতানা চৈতী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা , ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে অভ্যন্তরে আওয়ামী লীগের জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যাকারী ও বঙ্গবন্ধু পরিবারের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM