জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে বহুতল ভবনের এক ছাত্রী নিবাসের অরক্ষিত লিফট চলাচলে প্রায় সময় আটকে পড়ে শিক্ষার্থীরা। যান্ত্রিক এই ত্রুটি সমাধানে দেড়ে-দুইঘণ্টা আটকা পড়ে জ্ঞান হারিয়ে ফেলার বিপদজনক ঘটনার একাধিক অভিযোগ মালিক কর্তৃপক্ষকে দিয়েও কোনো প্রতিকার মেলছে না বলে জানিয়েছেন বসবাসরত শিক্ষার্থীদের।
ফলে লিফটের এই যান্ত্রিক ত্রুটি’ নিরসনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সহযোগীতা কামনা করেছেন ভুক্তভোগী ছাত্রীরা। ঘটনাটি ঘটছে মহানগরীর পার্কের মোড় সংলগ্ন সালামের মোড় এলাকার জেনিভা টাওয়ার ছাত্রীনিবাসে। ভুক্তভোগীদের দেয়া তথ্য মতে আবাসিক ছাত্রীনিবাস জেনিভা’ টাওয়ারে সরেজমিনে গেলে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষার্থীরা। আটকে পড়া এক শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন,এই হোস্টেলে কয়েক শত শিক্ষার্থী বসবাস করেন।
১০তলার বিশাল এই ভবনটিতে উঠা-নামা করতে একটি মাত্র লিফট কোনরকমে সচল থাকলেও তা চলে লিফটম্যান ছাড়াই। ফলে প্রায় সময় লিফটে আটকা পড়েন শিক্ষার্থীরা। এ বিষয়ে মালিকের কেয়ারটেকার সালাম মিয়া প্রতিবেদককে বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের উঠা নামা লিফটের যান্ত্রিক এই ত্রুটি স্থায়ী ভাবে সমাধান করা হবে বলে আশ্বাস দেন।














