সর্বশেষ
সর্বশেষ
  • স্বাস্থ্য
  • মানসম্মত ও উন্নত জীবনযাত্রার জন্য পরিকল্পিত নগরায়ন আবশ্যক- স্থানীয় সরকার মন্ত্রী

মানসম্মত ও উন্নত জীবনযাত্রার জন্য পরিকল্পিত নগরায়ন আবশ্যক- স্থানীয় সরকার মন্ত্রী

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২২। বুধবার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, উন্নত জীবন যাপনের জন্য পরিকল্পিত নগরায়ন প্রয়োজন৷ নিরাপদ ও মানসম্পন্ন আবাসন ব্যবস্থা আধুনিক জীবনযাত্রার অন্যতম উপাদান৷

আজ বুধবার (২১ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন৷

মন্ত্রী বলেন, আবাসন এক ধরনের হিউম্যান রাইটস (মানবাধিকার)৷ একই সঙ্গে শপিং মল, স্কুল, হাসপাতাল, মসজিদ ও রাস্তা সবই দরকার। আবাসিক এলাকার কাছাকাছি সব কিছু থাকলে যান বাহনের ব্যবহার কমবে৷ আমাদের পরিবেশ দূষণের ব্যাপারে সচেতন হতে হবে৷ সবকিছু মিলিয়ে আমাদের চিন্তা করতে হবে।

তিনি জানান, আবাসন খাতসহ সকল খাতের সমন্বয়ে আমাদের উন্নয়ন হচ্ছে৷ পদ্মা সেতু, মেট্রোরেলসহ মেগা প্রকল্পের সুবিধা জনসাধারণ পেতে শুরু করেছে৷ ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে বলে তিনি উল্লেখ করেন৷

প্রধান অতিথি আরও বলেন, ড্যাপ (ডিটেইলড এরিয়া প্লান)- এর মাধ্যমে আবাসন খাতেকে সহায়তা করার ব্যবস্থা করতে হবে৷ ড্যাপ প্রণয়ন করা হয়েছে ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য৷ তিনি আরো জানান বাসযোগ্য ও নান্দনিক ঢাকা তৈরীর জন্য ড্যাপ বাস্তবায়ন জরুরী৷

অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগির শামসুল আল আমীন (কাজল) বলেন, ৪০ লাখ মানুষ আবাসন খাতের সঙ্গে জড়িত। সবার জন্য আবাসন খাততে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান৷ এছাড়াও অনুষ্ঠানে রাজউকের চেয়ারম্যানসহ আবাসন খাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল-সবুজের বাংলাদেশ- এই স্লোগানকে সামনে এবার রিহ্যাব মেলা অনুষ্ঠিত হচ্ছে৷ ২০০১ সালে প্রথমবারের মতো ঢাকায় রিহ্যাব হাউজিং মেলা শুরু হয়। আয়োজকেরা জানান, এবারের মেলায় ১৮০টি স্টল রয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM