সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • “সরকার বদলের নামে বিএনপি বাংলাদেশকে আবারও পশ্চাতে টেনে নিয়ে যেতে চায়”- স্থানীয় সরকার মন্ত্রী

“সরকার বদলের নামে বিএনপি বাংলাদেশকে আবারও পশ্চাতে টেনে নিয়ে যেতে চায়”- স্থানীয় সরকার মন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম :

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক নবনির্মিত ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, সরকার বদলের নামে বিএনপি আবারও দেশকে পশ্চাতে টেনে নিতে চায়। পাকিস্তানের মত ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি ৫ বছর ক্ষমতায় ছিল। তারা এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। খাদ্য ঘাটতি সৃষ্টি করেছিলো ৫০ লক্ষ মেট্রিকটন৷ মাথাপিছু আয় ছিল ৭৫০ ডলার। ধ্বংসাত্মক রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে হত্যা করেছে আহসানউল্লাহ মাস্টারকে, হত্যা করেছে শাহ এম এস কিবরিয়াকে, সবশেষে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিলো আওয়ামীলীগকে, হত্যা করতে চেয়েছিলো জননেত্রী শেখ হাসিনাকে৷ পক্ষান্তরে, ৯৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠন করলে মাত্র সাড়ে তিন বছরে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়; আর বর্তমানে তাঁর নেতৃত্বে গত চৌদ্দ বছরের শাসনামলে দেশে একটি দানা খাদ্য ঘাটতি নেই৷ দেশে কোন মানুষ এখন অভুক্ত নেই৷ কৃষি, মৎস্য ও মাংস উৎপাদনে ঘটেছে অভাবনীয় পরিবর্তন। জনগণের মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২৮২৪ মার্কিন ডলার। বর্তমানে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। দেশে এখন ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ঘটেছে যুগান্তকারী উন্নয়ন। পাহাড়ি দূর্গম এলাকা থেকে শুরু করে ফেঞ্চুগঞ্জের হাওড়ের প্রত্যন্ত অঞ্চলেও মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে৷ এই ইন্টারনেট সেবাকে কাজে লাগিয়ে ঢাকা শহরের মত ফেঞ্চুগঞ্জের তরুণ-তরুণীরাও অনলাইনে অর্থ উপার্জন করতে পারছে।

জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান-এর সভাপতিত্বে উক্ত সুধী সমাবেশে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ,কে, আব্দুল মোমেন, এমপি, সিলেট-০৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম এবং স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ মহসিন আলী প্রমুখ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM