সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • ৬০০ কোটি টাকার কৃষিঋণ দেবে জনতা ব্যাংক, রংপুরে সর্বাধিক বরাদ্দ….এমডি মজিবর রহমান

৬০০ কোটি টাকার কৃষিঋণ দেবে জনতা ব্যাংক, রংপুরে সর্বাধিক বরাদ্দ….এমডি মজিবর রহমান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আগামী অর্থবছরে ৬০০ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করবে জনতা ব্যাংক। এর মধ্যে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় রংপুর বিভাগে সবচেয়ে বেশি কৃষিঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমান। তিনি বলেন, কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করতে ব্যাংকিং কার্যক্রমে আরও ডিজিটাল প্রযুক্তি যুক্ত করা হবে। রোববার সকালে রংপুর নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মো. মজিবর রহমান বলেন, কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তাদের জন্য ঋণ বিতরণ কার্যক্রমও সম্প্রসারণ করা হবে। ব্যাংকিং সেবাকে আরও আধুনিক ও সহজলভ্য করতে ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ একটি বড় চ্যালেঞ্জ। বেক্সিমকো, এস আলম ও অ্যাননটেক্স গ্রুপসহ বড় ঋণখেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ঋণের বিপরীতে থাকা জামানত নিলাম, আইনি প্রক্রিয়া এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে তিনি জানান, বিদেশে পাচার হওয়া অর্থ শনাক্ত ও পুনরুদ্ধারে ইতোমধ্যে ১১টি আন্তর্জাতিক ল’ ফার্মের সঙ্গে চুক্তি করা হয়েছে। এরই মধ্যে দুইটি প্রতিষ্ঠানের বিদেশে থাকা সম্পদের তথ্যও চিহ্নিত করা সম্ভব হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় জেনারেল ম্যানেজার আব্দুল বারেক চৌধুরী। এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, মহাব্যবস্থাপক সাফায়াত হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শাখা ব্যাবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM