সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • স্মার্ট দেশ গঠনে এ প্রজন্মকেও স্মার্ট হতে হবে… রংপুর বিভাগীয় কমিশনার

স্মার্ট দেশ গঠনে এ প্রজন্মকেও স্মার্ট হতে হবে… রংপুর বিভাগীয় কমিশনার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

শুধু পোশাকে স্মার্ট নয়, ২০৪১ সালের মধ্যে স্মার্ট দেশ গঠনে এ প্রজন্মকেও স্মার্ট হতে হবে তথ্য প্রযুক্তি শিক্ষায়। সেই সাথে দেশ প্রেমেও থাকতে হবে বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। মঙ্গলবার (১৬ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি হলারুমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রজন্ম স্মার্ট এন্ড ইয়ং সোলজারদের করণীয় শীর্ষক মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। বিভাগীয় কমিশনার বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে হলে সময়োপযোগী শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে সময়ের সাথে চলা যাবে।

আর না হলে পিছিয়ে থাকতে হবে। এই প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তাই আগামীর দেশ গঠনে তাদের তৈরি হতে হবে। মতবিনিময় অনুষ্ঠানে রংপুরে জেলা প্রশাসক, রংপুর ড. চিত্রলেখা নাজনীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অপারেশনস) এসএম রশিদুল হক, পিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল পিপিএম, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চলের উপপরিচালক মোঃ উমর ফারুক।

এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আব্দুল মান্নান; জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে রংপুর জেলার ৮৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ জন করে মোট ৫১৬ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়। সেই সাথে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রজন্ম স্মার্ট এন্ড ইয়ং সোলজারদের করণীয় শীর্ষক ইনোভেশনে অংশ নেয়া ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরুষ্কার প্রদান করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM