রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে ৮০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধ :
রংপুর সিটি কর্পোরেশন এলাকার সকল বিষয়ে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠানের ৮০৫ জনকে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে রংপুর গ্রুপের সহযোগিতায় এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মেফতাহুল জান্নাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী( ভারপ্রাপ্ত) রাকিব আহসান,কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি নিখেলেন্দু সংকর গুহ,রংপুর গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক নাজমুল আহসান সরকার, রংপুর গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন,রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার,রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন সহ অন্যান্যরা। এ সময় বড় স্বপ্ন দেখো বড় মানুষ হওয়ার চেষ্টা করো, তোমাদের সাফল্যে গর্বিত রংপুর আশাবাদী বাংলাদেশ, আজকের সংবর্ধনা আগামীর স্বপ্নজয়ের অনুপ্রেরণা, মেধার সঙ্গে সাহস যুক্ত হলে তৈরি হয় ইতিহাস, পরিচ্ছন্ন সবুজ ও পরিকল্পিত রংপুর নগরী গড়ার প্রত্যয়ে এগিয়ে চলো, শিক্ষিত তরুনরাই একটি জাতির সবচেয়ে বড় সম্পদ এমন ফেস্টুনে পুরো হলরুম সাজানো হয়েছে। উপস্হিত ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের আরণ্যক পাল প্রাচুর্য বলেন, এমন আয়োজনে আমরা আবেগে আপ্লূত। কারণ রংপুর মেডিকেল কলেজ হলরুমে আয়োজন করায় আমাদের মেডিকেল পড়ার স্বপ্নে আরো এক ধাপ এগিয়ে গেলাম। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ হাসনাত খান বলেন, এত বড় আয়োজন আমাদেরকে সংবর্ধনা দেওয়ায় আমরা গর্বিত।বিশেষ করে রংপুর সিটি কর্পোরেশন এই প্রথম সিটি কর্পোরেশনের মধ্যে একটি বড় আয়োজন করেছে। এবং সিটি কর্পোরেশনের প্রশাসক রংপুর নগরীকে পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী করার প্রত্যয়ে শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছে এটি আমাদের কাছে বড় পাওয়া। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন , আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ।এই শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশ গড়তে হবে।যে বাংলাদেশ হবে মাদক মুক্ত,যে বাংলাদেশ হবে সবুজ শ্যামল পরিচ্ছন্ন বাংলাদেশ। এ সময় রংপুর সিটি কর্পোরেশনকে পরিচ্ছন্ন, সবুজ,, মাদকমুক্ত, যানযট মুক্ত করতে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি। রংপুর সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান (ভারপ্রাপ্ত) বলেন,বর্তমান অভিভাবকরা শিক্ষার্থীদের অনেক সময় সিদ্ধান্ত চাপিয়ে দেন এ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। কোন শিক্ষার্থীর মধ্যে যদি অন্য কোন সৃজনশীল চিন্তা ভাবনা থাকে চূড়ান্ত সফলতা ওই শিক্ষার্থীর কাছ থেকে আসা সম্ভব বলে মনে করেন তিনি।







![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-14_21-45-38-327.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-14_21-29-21-126.jpg)







