সর্বশেষ
সর্বশেষ

দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের সুরক্ষা ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী

দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের সুরক্ষা ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

-ভূমি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, ২৯ কার্তিক (১৪ নভেম্বর):

সমাজে নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে দেশের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যুগ যুগ ধরে অনন্য ভূমিকা পালন করে আসছে। এসব প্রতিষ্ঠানের সুরক্ষা ও সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অত্যন্ত আন্তরিক এবং প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

প্রতিমন্ত্রী গতকাল চট্টগ্রামের ফটিকছড়িতে জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসায় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশপ্রেমের যে মূলমন্ত্রে আমাদের উজ্জীবিত করেছেন তা হলো-আমরা বাংলাদেশি। আমাদের সবার মনেপ্রাণে থাকতে হবে ‘সবার আগে বাংলাদেশ’। ইসলামের সুমহান আদর্শে বিশ্বাসী মানুষ হিসেবে দেশের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রক্ষা করাসহ এর যথাযথ হেফাজত নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করা আমাদের সকলের নৈতিক ও একান্ত দায়িত্ব।

প্রতিমন্ত্রী আরো বলেন, দ্বীনি শিক্ষার প্রসার ও এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও সামগ্রিক উন্নয়নে সরকারের সদিচ্ছা ও আন্তরিকতা সবসময় অব্যাহত থাকবে।

নানুপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরীর সভাপতিত্বে মহাসম্মেলনে সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে শায়খ আহমদুল্লাহ, আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক, মুফতি রেজাউল করিম আববার এবং আল্লামা গাজী বেলাল উদ্দিন নানুপুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]