সর্বশেষ
সর্বশেষ

রংপুরে ডায়াবেটিস দিবস পালিত, স্বতন্ত্র হাসপাতাল প্রতিষ্ঠার দাবি

রংপুরে ডায়াবেটিস দিবস পালিত, স্বতন্ত্র হাসপাতাল প্রতিষ্ঠার দাবি

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি :
রংপুর, ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬।

শনিবার (১৪ নভেম্বর) রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।
সকাল ৮টায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৯টায় নগরীর রাধাবল্লভ এলাকায় সমিতির কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামছুজ্জামান সামু। সম্মানিত অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সামছুজ্জামান সামু বলেন, তিনি প্রায় ২৪ বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত। দীর্ঘদিন এ রোগের সঙ্গে বসবাস করেও নিয়মিত দায়িত্ব পালন করছেন। তবে ব্যস্ততার মধ্যেও প্রত্যেককে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। পাশাপাশি দায়িত্ব পালনে সততা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সম্মানিত অতিথি মো. সাইফুল ইসলাম বলেন, নিজেদের সুস্থ রাখতে হলে আগে নিজেদের প্রতি যত্নবান হতে হবে। ডায়াবেটিস রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে রংপুরে একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠা জরুরি। এ লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে হাসপাতাল ভবন নির্মাণে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন তিনি। দল-মত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে এ উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. জাহাঙ্গীর কবীর (পলাশ)। স্বাগত বক্তব্য রাখেন রংপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তফা আজাদ চৌধুরী।

সমিতির সভাপতি প্রফেসর ডা. মো. আব্দুর রউফের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।###

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]