সর্বশেষ
সর্বশেষ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত: ফ্যাক্টওয়াচ পর্যালোচনা প্রধানমন্ত্রীর

ফ্যাক্ট চেক / ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য বিকৃত করে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সজেন্ডার’ নয় ‘ট্রান্সফরমেটিভ’ লিডার বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সম্প্রতি ফেসবুকে সমকালের ফটোকার্ডের আদলে একটি কার্ড ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।
কার্ডটিতে লেখা- ‘তারেক রহমানকে ‘ট্রান্সজেন্ডার লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী’।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ‘ট্রান্সফরমেটিভ লিডার’-এর জায়গায় ‘ট্রান্সজেন্ডার লিডার’ বসিয়ে সমকালের মূল ফটোকার্ডটি এডিট করা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা।

অনুসন্ধানে সমকালের ভেরিফায়েড ফেসবুক পেজে আসল ফটোকার্ডটি পাওয়া যায়।
দুটি কার্ড মিলিয়ে দেখলে প্রতীয়মান হয় যে শুধু একটি শব্দ বদলে দেওয়া হয়েছে। ট্রান্সফরমেটিভ এর স্থলে ট্রান্সজেন্ডার বসানো হয়েছে।
আসল ফটোকার্ডের নিচের অংশটি কেটে বাদ দেওয়া হয়েছে।

মূল প্রতিবেদনটি থেকে জানা যায়, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা ‘রূপান্তরমূলক নেতৃত্ব’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা।
বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে তারা তারেক রহমানকে একজন রূপান্তরমূলক নেতা হিসেবে অভিহিত করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
গত ১১ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দেশের মূলধারার সংবাদমাধ্যমে অনুসন্ধান করে দেখা যায়, প্রধানমন্ত্রীকে ট্রান্সফরমেটিভ লিডারই বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সঙ্গত কারণে, এ ধরনের ফেসবুক পোস্টগুলোকে বিকৃত সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।

দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করেশ সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।

ফ্যাক্টওয়াচ, বিডি/বাসস

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]