সর্বশেষ
সর্বশেষ

রংপুরে তাজহাট থানা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

জালাল উদ্দীন, রংপুর প্রতিনিধি :
রংপুর মহানগরীর তাজহাট থানা পুলিশের পৃথক অভিযানে ৩ গ্রাম হেরোইন ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনের বিরুদ্ধে হেরোইন সেবনের অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় মাদক উদ্ধার ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ১৩ নভেম্বর রাতে তাজহাট থানাধীন ১৫ নম্বর ওয়ার্ডের কোর্ট ঘাঘটপাড়া এলাকায় অভিযান চালিয়ে আঙ্গুর (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১৪ পুড়িয়া হেরোইন, যার ওজন ৩ গ্রাম ও আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার টাকা, ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি সিম সংযুক্ত একটি পুরোনো বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অন্যদিকে, ১৪ নভেম্বর দুপুরে তাজহাট থানাধীন দমদমা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে হেরোইন সেবনের অভিযোগে মো. বিপ্লব (২৮) ও মো. সৌরভ ওরফে মাসুদ (৪০) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সিগারেটের রাংতা, একটি গ্যাস লাইট ও বিশেষ কায়দায় কাগজ দিয়ে তৈরি একটি পাইপ জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আঙ্গুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপর দুইজনের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

গ্রেপ্তারকৃত তিনজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]