সর্বশেষ
সর্বশেষ
  • ভিউ
  • চলমান প্রকল্প দ্রুত শেষ করে নতুন প্রকল্প নিন : প্রধানমন্ত্রী

চলমান প্রকল্প দ্রুত শেষ করে নতুন প্রকল্প নিন : প্রধানমন্ত্রী

চলমান প্রকল্প দ্রুত শেষ করে নতুন প্রকল্প নিন : প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

মানসম্মত উন্নয়ন কার্যক্রম নিশ্চিতের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ার প্রবণতা ও ব্যয়বৃদ্ধি এড়াতে দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগে প্রকল্প পরিচালকদের একটি পুল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সঙ্গে ৫০ কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্প হাতে নেওয়ার আগে সম্ভাব্যতা যাচাই বাধ্যতামূলক করার নির্দেশনাও এসেছে সরকারপ্রধানের কাছ থেকে।

বুধবার ঢাকার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশনের বৈঠকে এসব নির্দেশনা আসে। নয় বছর পর কমিশনের এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিশনের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে নতুন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম সাংবাদিকদের কাছে সরকারপ্রধানের নির্দেশনার বিষয়গুলো তুলে ধরেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বৈঠকে বিদেশি অর্থায়নের প্রকল্পে বাস্তবায়ন ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের নেতৃত্বে একটি মনিটরিং কমিটি গঠনে নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

নতুন সরকারে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসে আব্দুস সালাম বলেন, “বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড মানসম্পন্ন করতে হলে প্রকল্পগুলোও মানসম্পন্ন উপায়ে বাস্তবায়ন করতে হবে।”

বৈঠকে মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ দুই খাতকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়ার নির্দেশও সরকারপ্রধান দিয়েছেন বলে জানান আব্দুস সালাম।

তিনি বলেন, “বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষা ও স্বাস্থ্য খাতে যাতে আমরা আরও বেশি বিনিয়োগ করতে পারি সেজন্য আরও বেশি বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন।”

টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের শুরুর দিকেই অনুষ্ঠিত এ বৈঠকে সরকারপ্রধান চলমান প্রকল্প দ্রুত শেষ করে নতুন প্রকল্প নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে বাসসের প্রতিবেদনে বলা হয়েছে।

৯ বছর পর অনুষ্ঠিত পরিকল্পনা কমিশনের এ বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “চলমান প্রকল্পগুলোর মধ্যে যেগুলোর খরচ কম হবে সেগুলো আমাদের দ্রুত শেষ করতে হবে, কারণ, আমি মনে করি, যত তাড়াতাড়ি আমরা সেগুলো শেষ করতে পারবো তত বেশি সুবিধা পাব।”

তিনি বলেন, “আমরা একটা প্রকল্প সম্পন্ন হওয়ার পর এর ফলাফল পাই, তারপর আরেকটি নতুন প্রকল্প গ্রহণ করি।

“আপনাদের অনুরোধ করবো, এখন সব থেকে বেশি যেটা দরকার, অগ্রাধিকার ভিত্তিতে সেটা আমাদের বেছে নিতে হবে। এগুলো চিহ্নিত করতে হবে, কোন প্রকল্পগুলো সামান্য কিছু টাকা দিলেই আমরা শেষ করে ফেলতে পারব। প্রকল্পগুলো যত দ্রুত শেষ করে ফেলা যায় ততই ভালো। কারণ, একটি প্রকল্প শেষ হলে তার ফলাফল আসে। আমরা লাভবান হই এবং নতুন প্রকল্প নিতে পারি।”

তিনি বলেন, “কাজেই এখানে দীর্ঘসূত্রিতা যেন না হয়, বার বার যেন প্রকল্প সম্পন্ন দেরি না হয়- সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে।”

বৈঠকের পর বিফ্রিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, বৈঠকে পরিকল্পনা কমিশন দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সঙ্গে পরামর্শের ভিত্তিতে অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি ‘প্রকল্প পরিচালক পুল’ গঠনের প্রস্তাব বৈঠকে তুলে ধরা হয়। এটি গঠন করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

“এই প্রস্তাবের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী প্রকল্প পরিচালক পুল গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।”

আব্দুস সালাম বলেন, “আমাদের বিভিন্ন সেক্টরে প্রকল্প বাস্তবায়নে জড়িত অনেক বিশেষজ্ঞ রয়েছে। তাদের সমন্বয়ে এই পুল গঠন করা যায় কি না আমরা চিন্তা করে দেখছি।”

এছাড়া বৈঠকে প্রকল্প পরিচালকদের জন্য আলাদা পদ সৃষ্টি করা যায় কি না সেটিও চিন্তাভাবনা করার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানান মন্ত্রী।

বাসস জানায়, এ প্রসঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেছেন, “প্রকল্পের পিডি (প্রকল্প পরিচালক) নিয়োগের ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো প্রকল্পের দায়িত্ব দেওয়া হচ্ছে কিন্তু সেটা করার কোনো সুযোগ নেই। সেটা কিন্তু হতে দেওয়া যাবে না। প্রত্যেকটি মন্ত্রণালয়কে সেভাবে নির্দেশ দেওয়া হবে।”

তিনি প্রকল্প পরিচালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন। কারণ, অনেক সময় দেখা যায় অনেককে প্রকল্পের দায়িত্ব দেওয়া হয় যারা কাজটা ঠিকমত বুঝে উঠতে পারেন না বা মনযোগী হন না।

সংবাদ সম্মেলনে আব্দুস সালাম বলেন, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের নেতৃত্বে একটি উচ্চ প

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM