জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশের ন্যায় রংপুরে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। তারুণ্যের অদম্য শক্তি এবং দেশ গড়ার মানসিকতার সঠিক ব্যবহার মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে রংপুরে ৫২ দিন ব্যাপী ‘তারুণ্যের উৎসব’ শুরু হয়েছে।
গতকাল (০৯ জানুয়ারী) বৃহস্পতিবার সকালে রংপুর জিলা স্কুলের সামনে বেলুন উড়িয়ে বনার্ঢ্য র্যালিটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম। মিছিলটি রংপুর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ক্রীড়া সংস্থায় এসে শেষ হয়। কয়েকশত শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহ করেন।
















