সর্বশেষ
সর্বশেষ

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২০তম বৈঠক অনুষ্ঠিত

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২০তম বৈঠক অনুষ্ঠিত।

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ

একাদশ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২০তম বৈঠক আজ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এবং সাবের হোসেন চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।

বৈঠকে জুলাই ২০১৬ থেকে জুন ২০২০ পর্যন্ত ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নকালে খাদ্য মন্ত্রণালয় থেকে সমাপ্ত প্রকল্পসমূহের উপর আই.এম.ই.ডি কর্তৃক প্রদত্ত মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী গৃহীত ব্যবস্থার বাস্তবায়ন অগ্রগতি এবং জুলাই ২০১৬ থেকে জুন ২০২১ পর্যন্ত সময়ের মধ্যে খাদ্য মন্ত্রণালয় থেকে গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহের ভৌত ও আর্থিক অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

খাদ্যমান সঠিক রেখে খাদ্যদ্রব্য সংরক্ষণের প্রতি গুরুত্বারোপ করে সান্তাহার সাইলোতে বহুতল খাদ্যগুদাম নির্মাণ প্রকল্প (২য় সংশোধিত) এর কার্যক্রম অত্যন্ত সতর্কতার সাথে নির্মাণের বিষয়ে বৈঠকে মতামত ব্যক্ত করা হয়। পোকার আক্রমন রোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সোলার সিস্টেমের আউটপুট মনিটরিংয়ের মাধ্যমে কার্যকারিতা নির্ণয়, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আধুনিক মানের খাদ্য সংরক্ষণাগার নির্মাণের পরামর্শ দেয়া হয়।

ভেজালমুক্ত খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে খাদ্য গুদামের সক্ষমতা বৃদ্ধিকল্পে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে মনিটরিংয়ের মাধ্যমে ফরমালিন ও দূষণমুক্ত খাদ্য আমদানি নিশ্চিত করা, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শন করে খাদ্যমান নিশ্চিত করার প্রতি সজাগ থাকা এবং খাদ্যের গুণগতমান যথাযথ রেখে বাজারজাত করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এছাড়া, দুর্যোগকালীন দেশের খাদ্য ঘাটতি পুরণের লক্ষ্যে বিদেশ থেকে আমদানিকৃত খাদ্যের গুণগতমান সঠিক রাখার পাশাপাশি দেশীয় খাদ্য সংরক্ষণের কার্যক্রম যথাযথ রাখার প্রতি অধিক গুরুত্ব দেয়ার জন্য মন্ত্রণালয়কে কমিটি নির্দেশনা প্রদান করে।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব, আইএমইডি’র সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, খাদ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM