সর্বশেষ
সর্বশেষ
  • স্বাস্থ্য
  • রংপুর জেলায় ৩ লাখ ৬৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

রংপুর জেলায় ৩ লাখ ৬৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

রংপুর জেলায় ৩ লাখ ৬৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

জালাল উদ্দিন ,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রংপুর জেলায় আগামী ২০ ফেব্রুয়ারী দিনব্যাপী ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৩ লাখ ৬৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল শনিবার সকালে সিভিল সার্জন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ শামিম আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি জানান, এবার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ৪০ হাজার শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৫ হাজার শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।এজন্য রংপুর জেলার রংপুর সদর, গঙ্গাচড়া, বদরগঞ্জ, পীরগাছা, মিঠাপুকুর, পীরগঞ্জ, কাউনিয়া, তারাগঞ্জে ইতিমধ্যে সব রকম প্রস্ততি সম্পূর্ণ হয়েছে।

সংবাদ ডা. শামিম আরও বলেন, যেহেতু সারা দেশে একই দিনে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে, তাই প্রচারের মাধ্যমে সকলকে অবগত করতে হবে। যাহাতে কোনো শিশু বাদ না পরে। পাশাপাশি ক্যাপসুল খাওয়ানোর পর শিশুর বমিসহ কোন প্রকার সমস্যা দেখা দিলে না ঘাবড়িয়ে নিকটবর্তী কোন চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর শিশু হাসপাতালে আরএমও মোস্তাফিজার রহমানসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM