জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
রংপুর মহানগর আওয়ামীলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রংপুর মহানগর আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় রংপুর টাউনহলে আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ মোঃ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ হাসিবুর রশীদ।
আলোচকের বক্তব্য রাখেন রংপুর কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মোজাম্মেল হক, অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মোঃ অব্দুস সোবহান, রংপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মালেক । এ সময় রংপুর মহানগন আওয়ামীলীগ সহ ৩৩ ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
















