জালাল উদ্দিন/হ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টির বিপ্লবী সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক নেতা রাজু আহমেদ রাজু’র বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন নেতা কর্মিরা। রবিবার রাতে সেন্টাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে কয়েক শত নেতা কর্মিরা নগরীর বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে রংপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি আলহাজ¦ মোঃ লোকমান হোসেন, সহ সভাপতি জাহিদুল ইসলাম, রংপুর মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, সাধারণ সম্পাক শান্তি কাদেরী, সিনিয়র সহ সভাপতি মোঃ ইউসুফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব আনছারী, রংপুর মহানগর হকার্স শ্রমিক পার্জির সভাপতি হুমায়ন করিব মিঠু, রংপুর জেলা অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ত্ফো,
সাধারণ সম্পাদক সোহেল আহমেদ। রংপুর মহা অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি উচ্ছল, সাধারণ সম্পাদক মাসুদ রানা মিলন, শ্রমিক নেতা আব্দুল মজিদ, এনামুল কবির সমাজ, সুলতান মাহামুদ, বাশার আহমেদ, মনি, মিলন, সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, রংপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টির বিপ্লবী সভাপতি ও প্রতিবাদী শ্রমিক নেতা রাজু আহমেদ রাজুকে অবিলমেম্ব নিঃশর্ত মুক্তি দিতে হবে। তা না হলে আমাদের আন্দোলন কর্মসুচী চলমান থাকবে।
















