জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের নির্বাচন উপলক্ষে আহবায়ক কমিটির আয়োজনে প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১০ ডিসেম্বর) মঙ্গলবার বিকালে নগরীর স্থানীয় একটি হোটেলে আলোচনা সভায় রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের আহবায়ক মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের যুগ্ম আহবায়ক মোছাঃ শীলা আলম,
সদস্য শারমির আক্তার শিমুল, ফেরদৌসী বেগম, তাসলিমা আক্তার, তাপশী রাবেয়া, মোর্সেদা খাতুন, শারমিন সুলতানা, স্মৃতি বেগম সদস্য অন্যান্য নেতৃবৃন্দ। সভায় রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের নির্বাচন বিষয়ে দিক নির্দেশনা মুলক আলোচনা করা হয়। সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে দ্রুত নির্বাচনের তফশীল ঘোষনা করা হবে।
















