সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে এফ ও এইচ স্কুলের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

রংপুরে এফ ও এইচ স্কুলের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে এফ ও এইচ স্কুল। দিবসটি উপলক্ষে নগরীর রবাটসনগঞ্জস্থ হিড কর্তৃক পরিচালিত এফ ও এইচ স্কুল থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রবাটসনগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।

এরপর বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সকালে প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হিডের চেয়ারম্যান এম. এ. বারী, নির্বাহী পরিচালক মো. শরপুদ্দিন, ভাইস চেয়ারম্যান আউয়াল দাউদ, অর্থ সম্পাদক ওয়াকিল আহমেদ মুন্না, সদস্য কাশেম ভোলা, এফ ও এইচ স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আরা রাণী, সহকারী শিক্ষক মোছা. রওনক সুলতানা, মোছা. চুমকি খাতুন, মোছা. আয়শা আক্তার, আফরোজা সুলতানা শোভা ছাড়াও অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM