জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ঐতিহ্যবাহী নজরুল সংঘ পাঠাগারের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৮ জুলাই) নগরীর আরকে রোডস্থ বাবুখাঁয় নজরুল সংঘ পাঠাগারের কার্যালয়ে নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ শামিনুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার মোঃ সহিদুল ইসলাম, মোঃ শাহীনুর রহমান শাহীন, মোঃ আবেদ আলী। নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট পদ ১৭টি। এরমধ্যে ১২ টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে এবং বাকি ৫টি পদে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে গননা শেষে রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার পুর্নাঙ্গ কমিটির ফলাফল ঘোষনা করেন।
নজরুল সংঘ পাঠাগারের নব নির্বাচিত (ভোটে) সভাপতি মোঃ রশিদুস সুলতান বাবলু, সহ সভাপতি মোঃ মাসুদার রহমান মিঠু, (ভোটে) সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, (ভোটে) সহ সাধারন সম্পাদক মোঃ আবু যুবের হৃদয়, (ভোটে) সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ আল হাসান সাগর, (ভোটে) কোষাধক্ষ মোঃ সাখাওয়াত হোসেন, গ্রন্থাগার সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ সাব্বির হোসেন সোহাগ , সাংস্কৃতিক সম্পাদক মোঃ বিটুল মিয়া, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মাসুদ রানা মুরাদ, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ রহিমা বেগম,
সহ ক্রীড়া সম্পাদক মোঃ মেহেদী হাসান মীম, সহ সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোস্তাফিজার রহমান বাবু, সহ ধর্ম ও সমাজ কল্যান সম্পদক মোঃ আক্কাস আলী ছোটন, কার্যকরি সদস্য (মহিলা) মোছাঃ ময়না বেগম, কার্যকরি সদস্য (পুরুষ) মোঃ আমিনুল ইসলাম, মোঃ সাইদুজ্জামান সেলিম মিয়া, মোঃ মহসিন আলী মিট্টু। নির্বাচন পরিচালনা কাজে সার্বিক সহযোগিতা করেন এলাকার যুব সমাজ মোঃ মনিরুজ্জামান মনির, অনিক, সুমিত, মেহেদী হাসান বরকত, আসিফ আহমেদ কাইফ হামিম।
















