জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে নির্মানাধীন প্রাচীর ভেঙ্গে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী জমি মালিক শ্রী গোপাল বণিক। গতকাল (৭ মে) বুধবার নগরীর গোমস্তপাড়া লিচু বাগান বাসভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী জমি মালিক শ্রী গোপাল বণিক ।
তিনি বলেন, আমি বিগত ২০/১২/২০২১ ইং তারিখে ২৩১৪৩ নং দলিলমূলে দাতা মোঃ আমিনুল ইসলাম চৌধুরী ও আতাউল হোসেন চৌধুরী দ্বয়ের নিকট হইতে জেলা: রংপুর, থানা: হারাগাছ মেট্টোপলিটন, মৌজা: চিলমন, জে.এল. নং ৮১, সি.এস. খতিয়ান নং ১৩৫, ১০৬, ১০৭ এস.এ. খতিয়ান নং ৩৭০, আর. এস. খতিয়ান নং ৫১৮, হোল্ডিং নং- ৭৪৪, সাবেক দাগ নং- ৪৪, ৪৫, ৪৭, ৪২৬, ৪৮, ৫১, ৫২ হাল দাগ নং-৩৫০, ৩৫১, ৩৬২, জমি ২.৫০ একর জমি আমি নগদ অর্থে ক্রয় করিয়া ভোগ দখল করিতেছি।
উক্ত আমার ভোগ দখলীয় জমি দেখাশুনা করার জন্য মোঃ হাসান মিয়া (৩৫), পিতা: মোঃ আমিনুল ইসলাম নেপশু, সাং-চিলমন, থানা: হারাগাছ, রংপুর মহানগর, রংপুরকে কেয়ারটেকার হিসাবে নিযুক্ত করি। আমি শ্রী গোপাল বণিক সনাতন ধর্মাবলীর সংখ্যালঘু হওয়ায় এলাকার কিছু প্রভাবশালী গং জানিতে পাড়িয়া আমার নিকট মোটা অংকের চাঁদা দাবী করেন। আমি চাঁদা দিতে না পারায় আমার নিযুক্ত কেয়ার টেকারকে মারপিট করে ও মেরে ফেলার হুমকি প্রদান করে ।
আমি বাধ্য হয়ে হারাগাছ থানায় শ্ব-শরীরে হাজির হইয়া বিবাদী ১। শরিফুল ইসলাম (৪০), ২। মোঃ আখিফুল ইসলাম (আখি) (৪৫), উভয়ের পিতা: মৃত মোকবুল হোসেন, সাং চিলমন, থানা: হারাগাছ, মহানগর, রংপুর, ৩। মোঃ ফেরদৌস আলম পলাশ (৫০), পিতা: মোঃ শাহ আলম মাস্টার, সাং বাহার কাছনা, থানা: হারাগাছ, মহানগর, রংপুর।
৪। মোঃ চাঁন মিয়া (৫২), পিতা: আজিজুল দেওয়ানী, সাং বাহার কাছনা, থানা: হারাগাছ, মহানগর, রংপুর ও ৫। সোনা মিয়া (৩০), পিতা: মোঃ এরশাদ আলী, সাং চিলমন, থানা: হারাগাছ, মহানগর, রংপুর ও আরো অজ্ঞাতনামা ৭/৮ জনের নামে ০৫/০৩/২০২৫ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করি। যার স্মারক নং-৫৩৮। এ ঘটনায় আনি ন্যায় বিচারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
















