জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
রংপুর জেলা জাতীয় অটো শ্রমিক পার্টির অন্তর্ভুক্ত রানীপুকুর অটো শ্রমিক শ্রমিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার নগরীর খামার মোরস্থ রসিক মেয়রের বাসভবনে ব্যাটারী চালিত অটো শ্রমিক পার্টি রানীপুকুর এরশাদ মোড় শাখা কমিটির আয়োজনে নব নির্বাচিত রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফাকে ফুলের শুভেচ্ছা জানান ব্যাটারী চালিত অটো শ্রমিক পার্টি রানীপুকুর এরশাদ মোড় শাখা কমিটির সভাপতি রব্বানী ও সাধারণ সম্পাদক আলামিন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আটো শ্রমিক পার্টির সভাপতি তোফাজ্জল হোসেন তোফা, সড়ক সম্পাদক ফয়সাল ইকবাল, ব্যাটারী চালিত অটো শ্রমিক পার্টি রানীপুকুর এরশাদ মোড় শাখা কমিটির সহ সভাপতি চান মিয়া, কোষাধক্ষ মুসা, সাংগঠনিক সম্পাদক রাকিউল, সড়ক সম্পাদক মনির, সদস্য আজিজুল, রিপন, স্বাধীন, মোতালেব, রাকিবুল, গোলজার, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















