সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরের বেসরকারি প্রতিষ্ঠানের কাছে লি-জের ব-ন্ধে-র দা-বি-তে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

রংপুরের বেসরকারি প্রতিষ্ঠানের কাছে লি-জের ব-ন্ধে-র দা-বি-তে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৫ নম্বর লক্ষীটারী ইউনিয়নের প্রায় ৩ হাজার ৬০০ একর কৃষিজমি ও বসতভিটা বেসরকারি প্রতিষ্ঠান প্যারাগন কোম্পানির কাছে লিজ দেওয়ার উদ্যোগ বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ। সোমবার (৮ জুন) দুপুর ২টার দিকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল হাদীর নেতৃত্বে স্থানীয় জনগণের পক্ষে স্মারকলিপিটি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, লক্ষীটারী ইউনিয়নের ১, ২, ৩, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ছয়টি মৌজাজুড়ে অবস্থিত প্রায় ৩ হাজার ৬০০ একর ফসলি কৃষিজমি ও বসতভিটা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত লিজ এলাকার মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। স্মারকলিপিতে আরও বলা হয়, ওই এলাকায় সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ২৫টি মসজিদ, সাতটি হাফিজিয়া মাদ্রাসা, তিনটি মন্দির এবং পাঁচটি গুরুত্বপূর্ণ হাট-বাজার রয়েছে। এলাকার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল।

লিজ কার্যক্রম বাস্তবায়িত হলে হাজার হাজার মানুষ তাদের বসতভিটা ও জীবিকার একমাত্র অবলম্বন কৃষিজমি হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়বে। স্থানীয়দের দাবি, বিপুলসংখ্যক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং হাট-বাজার ক্ষতিগ্রস্ত হলে পুরো এলাকার সামাজিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে। পাশাপাশি একটি বাণিজ্যিক প্রকল্পের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়তে পারে। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, স্থানীয় জনগণের মতামত গ্রহণ না করে গোপনে ও একতরফাভাবে লিজ কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এর প্রতিবাদে গত ৬ জুন মহিপুর তিস্তা সেতুর উত্তর পাশে স্থানীয় জনগণের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্মারকলিপিতে চার দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, প্যারাগন কোম্পানির কাছে ৩ হাজার ৬০০ একর জমি লিজ দেওয়ার সব ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করা, স্থানীয় সাড়ে ৪ হাজার পরিবারের বসতভিটা ও কৃষিজমি রক্ষার নিশ্চয়তা প্রদান, লিজ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্তে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং স্থানীয় জনগণের মতামত ও জনস্বার্থ উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা।

এতে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, লক্ষীটারী ইউনিয়নের হাজার হাজার মানুষের জীবন-জীবিকা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও পরিবেশ রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে জনস্বার্থে প্রস্তাবিত লিজ কার্যক্রম বাতিল করে এলাকার শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM