সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • সাবেক আইন মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন

সাবেক আইন মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

সাবেক আইন মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নি ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। সদ্য প্রয়াত এ জননেতা স্ত্রী, দুই কন্যা, জামাতা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ফিজার। তার জামাতা আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তারিক শমী এ খবর নিশ্চিত করেছেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকম পরিবার।

দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে ভুগছিলেন মোস্তাফিজুর রহমান ফিজার। জনপ্রিয় এ সংসদ সদস্যের মৃত্যুতে দিনাজপুর আওয়ামী লীগ পরিবারসহ তার নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোস্তাফিজুর রহমান ১৯৭৭ খ্রিষ্টাব্দে বাংলাদেশ আওয়ামী লীগের দিনাজপুর জেলা কমিটির সদস্য, ১৯৮০ খ্রিষ্টাব্দে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৯২ খ্রিষ্টাব্দে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ২০১৩ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত কাউন্সিলে তিনি জেলা আওয়ামী লীগ -এর সভাপতি নির্বাচিত হন।

১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ করায় ১৩ অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দে সেনা হেফাজতে এবং ১৯৯০ খ্রিষ্টাব্দে স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্য জেলে প্রেরণ করা হয় তাকে।

মোস্তাফিজুর রহমান ফিজার ১৯৮৬ খ্রিষ্টাব্দে প্রথমবার এবং পরবর্তীতে ১৯৯০, ১৯৯৬, ২০০১, ২০০৮ এবং ২০১৪ খ্রিষ্টাব্দে দিনাজপুরের ফুলবাড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ খ্রিষ্টাব্দে তিনি বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং ৩১ জুলাই ২০০৯ থেকে ২১ নভেম্বর ২০১৩ পর্যন্ত ভূমিপ্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ খ্রিষ্টাব্দের ১২ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদে তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM