সর্বশেষ
সর্বশেষ
  • সিটি নিউজ
  • “স্থানীয় সরকার উপদেষ্টার সাথে সিরডাপ মহাপরিচালকের বৈঠক অনুষ্ঠিত”

“স্থানীয় সরকার উপদেষ্টার সাথে সিরডাপ মহাপরিচালকের বৈঠক অনুষ্ঠিত”

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের সাথে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিরডাপ)-এর বিদায়ী মহাপরিচালক ড. চার্দসক ভিরাপাত এবং নবনিযুক্ত মহাপরিচালক ড. পুত্তে গৌদা চন্দ্র শেখরের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ সেপ্টেম্বর সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা সিরডাপ মহাপরিচালকগণের সাথে বৈঠক করেন।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিরডাপ) বাংলাদেশ কেন্দ্রিক আন্ত-রাষ্ট্রীয় সংস্থা এবং এর লক্ষ্য হল পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন। গত ৪-৬ জুন ২০২৪ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের সভায় পরবর্তী দুই বছরের জন্য বাংলাদেশকে চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ পদাধিকারবলে সিরডাপের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ২০২৬ সালে অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠানটির পরবর্তী কাউন্সিল সভার আয়োজক বাংলাদেশ।
বৈঠকে হাসান আরিফ বলেন, বাংলাদেশ ক্ষুদ্রঋণ, দারিদ্র বিমোচন, সামাজিক নিরাপত্তা বেস্টনি, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, প্রাথমিক শিক্ষা, টিকাদান এবং সংক্রামক রোগ মোকাবেলায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। যেহেতু গ্রামীণ উন্নয়ন আমাদের একটি অগ্রাধিকার এজেন্ডা সেহেতু আমরা সিরডাপভুক্ত সদস্য রাষ্ট্র এবং অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক সংস্থার সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চাই।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বাংলাদেশ চিংড়ি এবং ফিশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক, সিরডাপ মহাপরিচালকের বিশেষ সহকারি মিজ্ পংসিরিসহ প্রমুখ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM