সর্বশেষ
সর্বশেষ

স্পীকারের সাথে মন্ত্রিপরিষদ সচিবের সৌজন্য সাক্ষাৎ

স্পীকারের সাথে মন্ত্রিপরিষদ সচিবের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ০৯ মার্চ ২০২৩ খ্রি.

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মকাণ্ড এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা ও সংকটের হালনাগাদ তথ্য এবং তা মোকাবেলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপসহ নানাবিধ বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এপ্রিল মাসের ১ম সপ্তাহে একটি বিশেষ অধিবেশন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এ অধিবেশনে প্রস্তাব সাধারণে সংসদ সদস্যরা আলোচনা করবেন।

মন্ত্রিপরিষদ সচিব স্পীকারকে বলেন, জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি এক অসাধারণ অর্জন। তিনি এ উপলক্ষে আয়োজিত সকল কর্মকাণ্ডের সফলতা কামনা করেন                                                                                এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM