সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • পবিত্র মাহে রমজানের শুরুতে ইফতারের দোকান গুলোতে কেনা কাটার ভির

পবিত্র মাহে রমজানের শুরুতে ইফতারের দোকান গুলোতে কেনা কাটার ভির

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

পবিত্র মাহে রমজান মাসের শুরুতেই রংপুর নগরীতে জমে উঠেছে ইফতারের দোকানগুলোতে কেনা কাটার ভিড়। শুক্রবার (২৪ মার্চ) রমজানের প্রথম রোজার দিনে বিকেলে রংপুর নগরীর পায়রা চত্বর, গ্রান্ড হোটেল মোড়, লালবাগ, পার্কের মোড়, মর্ডান মোড়, কাচারি বাজার, টার্মিনাল মোড, জাহাজ কোম্পানি মোড়, মেডিকেল মোড়ে ইফতার সামগ্রীর দোকানে ভিড় দেখা যায়।

এছাড়াও বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরা থেকে শুরু করে রাস্তার পাশের অস্থায়ী দোকানে ইফতার বিক্রি হতে দেখা গেছে । ইফতার সামগ্রী জিলাপী, বুন্দিয়া, বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ডিম চপ, মিষ্টি, শাহী হালিম, গরু-মুরগি-খাসির হালিম, কাবাব, সবজি পাকোড়া, মাংসের চপ সহ বিভিন্ন আয়োজন নিয়ে বসেছেন দোকানদাররা । এছাড়া ইফতারের পাশা পশি ফলের প্রতিও মানুষের আগ্রহ লক্ষ্য করা গেছে। খেজুর, তরমুজ, মালটা, কলা, আপেলের চাহিদা ছিল বেশি।

এছাড়া, রাস্তার মোড়ে মোড়ে বিক্রি হতে দেখা যায় কলা, বাঙ্গি, তরমুজ, , আপেল, আঙ্গুর, লেবু, শশা, ধনিয়াপাতা, মরিচসহ বিভিন্ন ধরনের খেজুর। ইফতারে খেজুর ও ফলের চাহিদা বেশি থাকায় এসব দোকানে বেশি ভিড় দেখা যায়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM