সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

রংপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

”জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও উপজেলা (সদর) প্রশাসন এর যৌথ আয়োজনে গতকাল (০৬ অক্টোবর) শুক্রবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক মোঃ ফজলুল কবীর, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ, রংপুর জেলার স্থানীয় সরকারের উপ পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা, রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাইম হাসান খান, রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, হরিদেবপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, সদ্যপুস্করিনী ইউপি চেয়ারম্যান সোহেল রানা, কাউনিয়া উপজেলার শারাই ইউনিয়নের সচিব মোঃ আশারাফ হোসেন বাবু সহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা শেষে প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান রংপুর সদর উপজেলার ৫ টি ইউনিয়নের ৫ জন নবজাতক শিশুকে জন্ম নিবন্ধন সার্টিফিকেট প্রদান করেন এবং রংপুর জেলার ৮ উপজেলার নির্বাচিত ১০ জন ইউপি সচিবকে শ্রেষ্ঠ ইউপি সচিবের পুরস্কার প্রদান করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM