সর্বশেষ
সর্বশেষ
  • আইন ও আদালত
  • লিয়াকত আলী মোল্লা আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব পেয়েছেন

লিয়াকত আলী মোল্লা আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব পেয়েছেন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লিয়াকত আলী মোল্লা আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন -২) মো. আজিজুল হক সই করা এক অফিস আদেশের মাধ্যমে এ দায়িত্বভার অর্পণ করা হয়েছে।

এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব প্রদান করা হলো।

এর আগে, গত ২৫ আগস্ট আইন ও বিচার বিভাগের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহেরসহ ২৫ জনকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া হয়। যার ফলে পদটি শূন্য হয় এবং সে পদে মো. লিয়াকত আলী মোল্লাকে দায়িত্বভার অর্পণ করা হলো।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM