সর্বশেষ
সর্বশেষ
  • আইন ও আদালত
  • অন্তর্বর্তী সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে : আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে : আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই) ২০২৫ খৃ. –
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে।
উপদেষ্টা আজ শহিদ আবু সাঈদের শাহাদতবার্ষিকী ও ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে বহু মানুষ বহুভাবে মারা যায়। কিন্তু আবু সাঈদের মতো এভাবে কেউ মারা যায়নি। আবু সাঈদ এর আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে দেশের এক হাজারের বেশি তরুণ আত্মাহুতি দিয়েছে উল্লেখ করে তিনি নিজেকে প্রশ্ন রেখে বলেন, এতবড় আত্মদানের যথাযথ স্বীকৃতি ও সম্মান দেওয়ার সাধ্য কি আমাদের আছে? আসলে নেই, কিন্তু আমরা চেষ্টা করছি।

আসিফ নজরুল বলেন, আবু সাইদ হত্যার জন্য স্পষ্টভাবে যে দু‘জন পুলিশ কনস্টেবল দায়ী ছিল, তারা দু‘জনেই গ্রেপ্তার হয়েছে। তাদের বিচার কাজ শুরু হয়েছে। আমি নিশ্চিত করে বলতে পারি, এই বিচার কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। এখানে কারো কোনোরকম গাফিলতি নেই। আমার দৃঢ় বিশ্বাস, ‘অন্তর্বর্তী সরকারের শাসনামলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার আপনারা দেখতে পাবেন।’

আইন উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা কথায় কথায় তার বাবার মৃত্যুর কথা বলতেন। এরপরও তার বাবার হত্যার বিচার করতে সাড়ে তিন বছর সময় লেগেছে। আমরা শেখ হাসিনার আমলের মতো যেনতেন বিচার করতে আসিনি। আমরা এমন একটি বিচার করতে চাই যা সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে।

উপদেষ্টা বলেন, ‘আবু সাঈদের মৃত্যুর ঘটনা ১৬ তারিখে দেখিনি। পরদিন ১৭ জুলাই বিকেলে দেখেছি। যে ছেলে এভাবে মরতে পারে একজন অভিভাবক হিসেবে বসে থাকতে পারিনি। আমার মনে হয়েছিল, আমাদের আর ভয় পাওয়ার কিছু নেই। আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের। মৃত্যুর জন্য সে প্রস্তুত ছিল।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকত আলীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM