জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বদরগঞ্জ রোডে অবস্থিত আবু হুরায়রা (রা.) জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার (১৪ আগস্ট) বাদ জুমআ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।
এ সময় মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি মসজিদের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. হারুন অর রশিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি, ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা মসজিদকে ইবাদত, নৈতিক শিক্ষা ও সামাজিক সম্প্রীতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।














