সর্বশেষ
সর্বশেষ

গত ১৩ বছরে সরকার কৃষিতে ভর্তুকি দিয়েছে ৯৭ হাজার ৮৭৩ কোটি টাকা

সংসদ প্রতিবোদক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

সংসদ ভবন, ৪ জুন, ২০২৩ : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সরকার গত ১৩ বছরে কৃষি খাতে ৯৭ হাজার ৮৭৩ কোটি টাকার বেশি ভর্তুকি দিয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সরকার ২০০৯ সাল থেকে গত ১৩ বছরে সার, বিদ্যুৎ ও ডিজেলে ভর্তুকি বাবদ মোট ৯৭ হাজার ৮৭৩ কোটি ৫৫ লাখ টাকা দিয়েছে। ২০০৯-২০১০ অর্থবছরে দেশের মোট ভর্তুকি ছিল ৪ হাজার ৮৪০ কোটি ৪৭ লাখ টাকা যার মধ্যে সারের জন্য ৪ হাজার ৯ কোটি ৪৩ লাখ টাকা, বিদ্যুতের জন্য ৮১ হাজার ৪ কোটি টাকা এবং ডিজেলের জন্য ৭৫০ কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে।’

তিনি জানান, ২০২১-২০২২ অর্থবছরে দেশের ভর্তুকি ১৫ হাজার ১৬৮ কোটি ১৫ লাখ টাকায় পৌঁছেছে যার মধ্যে সারের জন্য ১৪ হাজার ৯৪১ কোটি ৬০ লাখ টাকা এবং বিদ্যুতের জন্য ২২৬ কোটি ৫৫ টাকা লাখ অন্তর্ভুক্ত রয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM