জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
প্রধানমন্ত্রীর আহবানে সারা দিয়ে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুর বৃক্ষ রোপন কার্যক্রম পালন করা হয়। গতকাল শনিবার বিকালে নগরীর মাহিগঞ্জ শ্রী শ্রী পরেশনাথ মন্দির, কলেজপাড়া শ্মশান, সহ বিভিন্ন মন্দিরে বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সহ সভাপতি সিতু মোহন্ত, কোষাধক্ষ প্রদীপ রায়, সদস্য রন্টু সেন, মাহিগঞ্জ থানা পুজা উদযাপন পরিষদের সভাপতি রবি সোমানী, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লব বোস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















