সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সাধারন সভা ও (এজিএম)-২০২৩ এবং রংপুর ইউনিট কার্যনির্বাহী কমিটির (২০২৪-২০২৬) সাল মেয়াদের দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় । গতকাল শনিবার (০২ ডিসেম্বর) সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিট অফিস হলরুম সাধারন সভা ও দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর ৫ আসনের (মিঠাপুকুর) সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান (এমপি)।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের চেয়ারম্যান ও রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, আজীবন ও বার্ষিক সদস্যবৃন্দ, যুব সদস্যবৃন্দ । অনুষ্ঠানের শুরুতে বার্ষিক আয়-ব্যায়ের হিসাব প্রদান করা হয়। আলোচনা শেষে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনার মোঃ মেসবাহুর রহমান, নির্বাচন সমন্বয়ক মোঃ হাসান ইমাম, সদস্য মোঃ জাফরুল আলম রিপন।

নির্বাচেনে সকল পদে একক প্রার্থী হওয়ায় ভোট ছাড়াই বিনা প্রতিদ্বন্দিতায় ভাইস চেয়ারম্যান পদে রেহানা আশিকুর রহমান, সেক্রেটারী পদে এ,এস,এম রওশানূল কাওছার সংগ্রাম, কার্যনির্বাহী সদস্য পদে কাওসার রাশেদ খান শরীফ, আশরাফুল আল আমিন, খন্দকার মোঃ রফিক হাছনাইন, মোঃ মাহে আলম, মোঃ আরিফুল কবীরকে নির্বাচিত ঘোষনা করা হয়।

এছাড়া পদাধিকার বলে সভাপতি পদে নির্বাচিত হন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM