সর্বশেষ
সর্বশেষ

বাতিল হচ্ছে জাতীয় আট দিবস

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৪ খৃ : অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি এক বৈঠকে জাতীয় আট দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। শিগগির এসব দিবস বাতিল করে পরিপত্র জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ বুধবার অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টের তথ্য অনুসারে যে আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হলো:

ঐতিহাসিক ৭ মার্চ

১৭ মার্চ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস

৫ আগস্ট: শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী

৮ আগস্ট: শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী

১৫ আগস্ট: বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস

১৮ অক্টোবর: শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস

৪ নভেম্বর: জাতীয় সংবিধান দিবস

১২ ডিসেম্বর: স্মার্ট বাংলাদেশ দিবস।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM