সর্বশেষ
সর্বশেষ
  • খেলাধুলা
  • বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

ঢাকা, ৮/৬/২৩ / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ক্রীড়া পরিদপ্তর এর আয়োজনে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩। আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন ক্রীড়া পরিদপ্তর এর পরিচালক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ শাহাদাত হোসেন।
দেশের ৮ টি বিভাগের ১৮০ জন বালক এবং বালিকা এই প্রতিযোগিতায় অংশ নেয়। দৌড়, ফুটবল, বৌচি, বল থ্রো, টেবিল টেনিস এবং ব্যাডমিন্টনসহ মোট ২৬ টি ইভেন্টে অংশ নেয় খেলোয়াড়েরা। এবারের আসরে দেশের বাছাইকৃত সেরা অটিস্টিক খেলোয়াড়রা অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের মেডেলসহ প্রাইজবন্ড দেয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়দের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়।

দিনব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয় সকালে। ক্রীড়া পরিদপ্তর এর পরিচালক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মহিউদ্দীন আহমেদ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM