সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরেইউএসএআইডি বিজয়ী প্রকল্পের ‘সফট স্কিলস ট্রেইনিং প্যাকেজেস উদ্বোধন

রংপুরেইউএসএআইডি বিজয়ী প্রকল্পের ‘সফট স্কিলস ট্রেইনিং প্যাকেজেস উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

যুবদের সফট স্কিলস প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে চাকুরি-বাজার উপযোগী ও দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে রংপুরে উদ্বোধন করা হলো ইউএসএআইডি বিজয়ী প্রকল্পের ‘সফট স্কিলস ট্রেইনিং প্যাকেজেস’। বৃহস্পতিবার (২৭ জুন ২০২৪) পর্যটন মোটেলে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ) রংপুরের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি।

তিনি বলেন, “ইউএসএআইডি যে ফান্ডিং করেছে তা চমৎকার একটা খাতে করেছে। ২০৪১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যেতে চাই সেখানে নিতে হলে নিজেকে আরও উন্নত ও দক্ষ করে তুলতে হবে। পারিপার্শ্বিক সাপোর্ট নিয়ে আমাদের যুবদের অনেক দূর যেতে হবে, এই যাত্রায় অনেক কার্যকর ভূমিকা পালন করবে ইউএসএইড বিজয়ী প্রকল্প।” বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক জনাব হাসান আলী।

তিনি বলেন- “বিজয়ী প্রকল্পের সফট স্কিল প্রশিক্ষণ প্রাপ্ত যুবরা তার প্রতিষ্ঠানে চাকুরি প্রাপ্তিতে অগ্রাধিকার পাবে।” একইসাথে তিনি বর্তমান কর্মীদেরকেও সফট স্কিল প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্ব প্রদান করেন। সফট স্কিলস বলতে; আন্তঃব্যক্তিক দক্ষতা, সামাজিক দক্ষতা, যোগাযোগের ক্ষমতা, চরিত্রের বৈশিষ্ট্য, মনোভাব- সর্বোপরি আনুষ্ঠানিক চাকরি পেতে অথবা সফল ব্যবসায়ী হয়ে উঠতে যে সকল বৈশিষ্ট্য ধারণ করা ও দক্ষতা থাকা প্রয়োজন সেগুলোকে বোঝায়। কর্মপরিসরে কার্যকরভাবে যোগাযোগ করার জন্য এবং ভাল ও মানসম্মত কাজ করতে পারার জন্য এই দক্ষতাগুলো অপরিহার্য।

সফট স্কিলস ট্রেনিং প্যাকেজগুলো বিজয়ী প্রকল্পের লক্ষ্যকৃত যুবকদের এই মানবীয় দক্ষতাগুলো অর্জন করতে এবং চাকরির বাজার উপযোগী ব্যক্তি বা সফল উদ্যোক্তা হতে সহায়তা করবে। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিয় প্রাপন চক্রবর্তী। তিনি বলেন “তরুণরাই পারে সকল বাধা অতিক্রম করতে, এই বিজয়ী প্রকল্পের মাধ্যমেই তরুণরা গড়ে তুলবে মানবিক, অন্তর্ভুক্তিমূলক এবং বেকারত্বমুক্ত বাংলাদেশ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ফারুক, বিসিক এর উপ-মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ এছানুল হক এবং মারুফ আজম,সিনিয়র টিম লিডার, কেয়ার বাংলাদেশ। এছাড়াও স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধি, চাকুরী প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি,সফল উদ্যোক্তা, চেম্বার অব কমার্সের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি।

বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক দিক নির্দেশনায় ইউএসএআইডির অর্থায়নে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ার-এর তত্বাবধান ও পরিচালনায় ৯টি বাংলাদেশি উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বিজয়ী প্রকল্প বাস্তবায়ন করছে। বিজয়ী প্রকল্পের লক্ষ্য যুবদের সফট স্কিলস প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে চাকুরি-বাজার উপযোগী ও দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM