জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে বর্ণঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (১২ মে) রংপুর মেডিকেল কলেজ হাসপতালের নার্সিং প্রশাসনের আয়োজনে ব্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর মেডিকেল কলেজ হাসপতালের সেবা তত্বাবধায়ক মোসলেমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কালেজের অধ্যক্ষ অধ্যাপক ডঃ বিমল চন্দ্র রায়,
বিশেষ অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপতালের পরিচালক ডাঃ মোহাম্মদ ইউনস আলী, রংপুর মেডিকেল কালেজের উপাধক্ষ ডাঃ মোঃ মাহফুজার রহমান, রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষ মোছাঃ রিজিয়া খাতুন সহ অন্যান্য অতিথিবৃন্দ।














