জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে আলোর সন্ধানে সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে রংপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডেও ভগিবালা পাড়ায় সংস্থার কার্যালয়ে আলোচনা সভায় আলোর সন্ধানে সামাজিক উন্ন্য়ন সংস্থার সভাপতি মোছাঃ ফাতেমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও আলোর সন্ধানে সামাজিক উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা মোঃ মনজুদার রহমান, রংপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের অফিস সহকারি মোঃ জাহেদুল ইসলাম, বকশা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা,
আলোর সন্ধানে সামাজিক উন্ন্য়ন সংস্থার সহ সভাপতি সুজা মোঃ এহিয়া, সাধারণ সম্পাদক হযরত আলী, কোষাধ্যক্ষ সাবিনা বেগম ,সদস্য সাজেদা আক্তার সুমি, রতন মিয়া, সামিয়া জান্নাতী, মিন্টু মিয়া, শংকরি, মঞ্জুরি আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ । বক্তারা বলেন , সংগঠনকে গতিশীল করার লক্ষে বিভিন্ন সমাজিক কর্মকান্ডে সকলকে এগিয়ে আসার আহবান জানান।














