জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুরে চেকপোস্ট মোড়ে প্যান্ডেল সাজিয়ে মাসব্যপী গরিব ও পথচারী রোজাদারদের জন্য বিনামুল্যে ইফতারের আয়োজন করেন মোঃ কুতুব উদ্দিন সরকার সমর্থক গোষ্ঠী। গতকাল (৩ মার্চ) সোমবার বিকাল সাড়ে ৫টায় রংপুর নগরীর চোক পোস্ট মোড়ে মাসব্যপী গরিব ও পথচারী রোজাদারদের জন্য বিনামুল্যে ইফতারের আয়োজন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় আয়োজক বিশিষ্ট সামাজ সেবক মোঃ কুতুব উদ্দিন সরকার জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও পথচারী রোজাদারদের জন্য আমি ব্যাক্তিগত উদ্যোগে মাসব্যাপী বিনামুল্যে ইফাতারে আয়োজন করেছি। গারিব আসহায় মানুষে জন্য আমার এই উদ্যোগ আব্যাহত থাকবে। এ সময় এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।














