জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েফোর ডটকম:
রংপুরে বর্ণাঢ্য আয়োজনে জেলা যুবমহিলা লীগের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৬ জুলাই) নগরীর বেতপট্টি পার্টি অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে নেতৃবৃন্দ।
এসময় আলোচনা সভায় জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সুরাইয়া আক্তারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রওশন আরা ববির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জাসেম বিন জুম্মন,আব্দুল লতিফ মিঠু, সোহেল রানা সনি,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতানা চৈতী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি,জেলা যুবমহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুন, জেলা মহিলা আওয়ামী লীগের আইন সম্পাদক শাহানা রহমান,গঙ্গাচড়া যুব মহিলা লীগের সভাপতি হাবিবা আক্তার সীমা প্রমুখ।














