জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ও রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় রংপুরে নিত্য প্রয়েজনিয় পণ্যের মুল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কতৃক নির্ধারিত উপকারভোগী পরিবারের মধ্যে মে মাসের ভর্তুকি মূল্যে টিসিবির পন্য বিক্রয়ের উদ্বোধন করা হয়। গতকাল ( ১৪ মে) রবিবার সকাল ১০টায় রংপুর নগরীর ২৩ নং ওয়ার্ডের জুম্মপাড়া প্রাইমারী স্কুল মাঠে এলাকার উপকারভোগী পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পন্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুরের স্থানীয় সকারের উপপরিচালক (ডিডিএলজি) জিলুফা ইয়াছমিন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান মৃধা, রংপুর সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিটন পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।














