সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে নানান আয়োজনে মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পলিত

রংপুরে নানান আয়োজনে মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পলিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এছাড়াও আরপিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গত এক সপ্তাহ হতে খেলাধুলা, ফ্রী চিকিৎসাসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আরপিএমপির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচীর উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম।

আলোচনা সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, পিটিসির কমান্টেন্ড বাসুদেব বণীক, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুল রশীদ, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী, র‌্যাব-১৩’র কমান্ডার আরাফাত রহমান (এনডি), কমিউনিটি পুলিশিং মহানগর কমিটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন প্রমূখ।

আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এডিসি হারুনকে রংপুরে বদলী প্রসঙ্গে বলেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় বদলী করে থাকি, এটা তারই অংশ। রংপুরের প্রতি আমাদে আন্তরিকতার ঘাটতি নেই। রংপুরের পুলিশ কমিশনার রয়েছেন। তিনি যে কাজ করবেন তাতে আমাদের সায় রয়েছে। যে কোন কাজের লক্ষ্যে সাহায্যের প্রয়োজন হলে পুলিশ হেড কোয়াটার্স সহযোগীতা করতে প্রস্তুত রয়েছে। নির্বাচন প্রসঙ্গে আইজিপি বলেন, বিগত দিনেও নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সব ধরনের কাজ করেছে।

আগামী নির্বাচনেও পুলিশ নির্বাচনে সব রকমের ঝুঁকি নিতে প্রস্তুত আছে। নির্বাচনে নির্বাচন কমিশনার যে ধরনের সহযোগীতা চাবে সব রকমের সহযোগীতা করা হবে। স্মাট পুলিশ প্রসঙ্গে আব্দুল্লাহ আল মামুন বলেন, স্মাট পুলিশ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন আমরা সেই লক্ষ্যে কাজ করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে আমাদের গভর্নিং বোডির মিটিং অনুষ্ঠিত হয় সেখানে স্মাট পুলিশ প্রসঙ্গে কথা হয়েছে। স্মাট পুলিশ গঠনের লক্ষ্যে যে প্রশিক্ষণ, লজেস্টিক, ইকুইপমেন্ট প্রয়োজন আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। স্মাট পুলিশ গঠনে কোন বাধা নেই, বাধা আসলে আমরা প্রতিহত করতে প্রস্তুত আছি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM