জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা আনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১১টায রংপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর জেলা ও মহানগর শাখার যৌথ আয়োজনে বিভিন্ন কর্মসূচির পালন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সদরুল আলম দুলু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু।
রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি অজয় সরকার দুলুর সভাপতিত্বে ও রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ আবু জাকারিয়া জাকিরের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর জেলা শাখার সভাপতি প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলাম,
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সাধারণ সম্পাদক আবু রিয়াজ মাহমুদ সুজন সহ অন্যান্য জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা গন ও সন্তানেরা সকলেই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।














