জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে জাসদ নেতা শহীদ ডা.শামসুল আলম খান মিলনের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাসদ রংপুর মহানগর শাখার নেতৃবৃন্দ। গতকাল (২৭ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জাসদ নেতা শহীদ ডা.শামসুল আলম খান মিলনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাসদ রংপুর মহানগর শাখার সভাপতি গৌতম রায়,
সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ, জাসদ নেতা মোঃ শাহীনুৃও রহমান বাদল, মোঃ মোস্তফা জামান রনি, মোঃ আব্দুস সাত্তার, হামিদ বাবু, রিপন চক্রবতি, মোঃ কাজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।














